ফরিদপুরে পাওয়া ‘রিমোট কন্ট্রোল বোমাটি সকালে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)

ফরিদপুরে পাওয়া বোমাটি রোববার (১১ জানুয়ারি) সকালে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা। তারা জানিয়েছে, বোমাটি রিমোর্ট কন্ট্রোল নিয়ন্ত্রিত শক্তিশালী ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল।রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জনঘাট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বোমাটি নিষ্ক্রিয় করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল টিমের ১০ জন সদস্য।

বোমাটি নিষ্ক্রিয়করণ শেষে এটিইউ’র বোম্ব ডিসপোজালের পরিদর্শক শংকর কুমার ঘোষ সাংবাদিকদের জানান, উদ্ধার বোমাটি একটি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), যা রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। এটি সাধারণ বোমার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও প্রাণঘাতী।সরেজমিনে দেখা যায়, বোমাটি নিষ্ক্রিয় করতে সদস্যরা প্রথমে বিশেষ বোম্ব ডিসপোজাল নিরাপত্তা পোশাক পরিধান করেন। এরপর বালুর বস্তা ও বুলেটপ্রুফ সরঞ্জাম দিয়ে বোমাটিকে ঘিরে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়। পরে প্রায় ১০০ মিটার দূর থেকে তার সংযুক্ত যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের সময় বিকট শব্দে প্রায় ২০ ফুট উচ্চতায় ধোঁয়া ওঠে এবং প্রায় ৫০ ফুট পর্যন্ত স্প্লিন্টার ও বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে পড়ে।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে বোমার আলামত সংগ্রহ করে নিয়ে যান সংশ্লিষ্ট সদস্যরা।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা ও প্রধান সড়কের আলীপুর আলীমুজ্জামান সেতুর পূর্ব-দক্ষিণ প্রান্তে একটি নীল রঙের ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এলাকাটি ঘিরে ফেলে।

প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একজন সদস্য বোমাটি উদ্ধার করে সেতুর নিচে প্রায় ৩০০ মিটার দূরে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখেন।এরপর রাতভর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। যারা এই বোমা রেখে গেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
ফরিদপুর,রোববার ১১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে পাওয়া ‘রিমোট কন্ট্রোল বোমাটি সকালে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)

ফরিদপুরে পাওয়া বোমাটি রোববার (১১ জানুয়ারি) সকালে নিষ্ক্রিয় করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর সদস্যরা। তারা জানিয়েছে, বোমাটি রিমোর্ট কন্ট্রোল নিয়ন্ত্রিত শক্তিশালী ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ছিল।রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা শহরের গোয়ালচামট প্রতিমা বিসর্জনঘাট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বোমাটি নিষ্ক্রিয় করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) বোম্ব ডিসপোজাল টিমের ১০ জন সদস্য।

বোমাটি নিষ্ক্রিয়করণ শেষে এটিইউ’র বোম্ব ডিসপোজালের পরিদর্শক শংকর কুমার ঘোষ সাংবাদিকদের জানান, উদ্ধার বোমাটি একটি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস), যা রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত ছিল। এটি সাধারণ বোমার তুলনায় অনেক বেশি শক্তিশালী ও প্রাণঘাতী।সরেজমিনে দেখা যায়, বোমাটি নিষ্ক্রিয় করতে সদস্যরা প্রথমে বিশেষ বোম্ব ডিসপোজাল নিরাপত্তা পোশাক পরিধান করেন। এরপর বালুর বস্তা ও বুলেটপ্রুফ সরঞ্জাম দিয়ে বোমাটিকে ঘিরে বিশেষ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়। পরে প্রায় ১০০ মিটার দূর থেকে তার সংযুক্ত যন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।

বিস্ফোরণের সময় বিকট শব্দে প্রায় ২০ ফুট উচ্চতায় ধোঁয়া ওঠে এবং প্রায় ৫০ ফুট পর্যন্ত স্প্লিন্টার ও বিভিন্ন যন্ত্রাংশ ছিটকে পড়ে।

বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে বোমার আলামত সংগ্রহ করে নিয়ে যান সংশ্লিষ্ট সদস্যরা।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফরিদপুর শহরের ব্যস্ততম এলাকা ও প্রধান সড়কের আলীপুর আলীমুজ্জামান সেতুর পূর্ব-দক্ষিণ প্রান্তে একটি নীল রঙের ব্যাগের ভেতরে বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এলাকাটি ঘিরে ফেলে।

প্রায় দুই ঘণ্টা পর দুপুর ১২টার দিকে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একজন সদস্য বোমাটি উদ্ধার করে সেতুর নিচে প্রায় ৩০০ মিটার দূরে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখেন।এরপর রাতভর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। যারা এই বোমা রেখে গেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।
ফরিদপুর,রোববার ১১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO