ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় আনোয়ার হোসেন নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার কিছু পরে রাজধানীর তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম গণমাধ্যমকে বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করা হয়েছে।এদের একজন মারা গেছেন। তাদের বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা,বুধবার ০৭ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















