সন্ধ্যায় ভোট গণনা শুরু হওয়ার পরপরই দুই মেশিনে ‘ম্যাচিং ত্রুটি’ দেখা দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা বন্ধ রয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ৫০ মিনিটে এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, আমরা দুটি মেশিনের ম্যাচিং অ্যাডজাস্ট করার চেষ্টা করছি।
ভোট গণনা বন্ধ থাকার কারণ সুনির্দিষ্টভাবে খুব দ্রুত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (কেন্দ্রীয় মিলনায়তন) ভোট গণনা শুরু হয়।তবে গণনা শুরুর সঙ্গে সঙ্গেই তা বন্ধ হয়ে যায়।
এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঢাকা,মঙ্গলবার ০৬ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















