জামিনে মুক্তি পাওয়ার পর সর্বস্তরের ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জের সদস্যসচিব মাহদী হাসান।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে আদালত থেকে বের হয়ে প্রধান ফটকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই কৃতজ্ঞতা জানান।
মাহদী হাসান বলেন, পুরো দেশের জুলাই যোদ্ধা ও ছাত্র-জনতা, দলমত, নির্বিশেষে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, তাতে আমার দায়বদ্ধতা আরও বেড়েছে। এই ঋণ কখনো শোধ করা সম্ভব নয়।তবে ইনশাল্লাহ, জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও সবার প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকব।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান ২শ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। সকাল সাড়ে সাতটার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
জামিনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ নেতাকর্মী আদালত চত্বর থেকে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক পর্যন্ত মিছিল করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে মাহদী হাসান গাড়িতে করে নিজ বাসার উদ্দেশে রওনা দেন।
এর আগে পুলিশ ১৪৩ ধারায় মামলা দিয়ে মাহদী হাসানকে আদালতে সোপর্দ করে।
হবিগঞ্জ ,রোববার ০৪ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















