ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় মধ্যরাতে সামরিক স্থাপনাসহ বেশ কয়েকটি স্থানে একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানায়, কারাকাসের ‘লা কার্লোটা’ সামরিক বিমানঘাঁটি এবং ফুয়ের্তে তিউনার প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে।
এই হামলার পরপরই ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয়।
এদিকে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ট্রুথ সোশ্যালে একথা নিজেই জানিয়েছেন। তবে, মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে জানানো হয়নি।সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, ‘যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার ওপর একটি ‘বৃহৎ অভিযান’ চালিয়েছে। দেশটির নেতা, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রীসহ গ্রেফতার করা হয়েছে এবং দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
পোস্টে আরও বলা হয়, ‘এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন-প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে পরিচালিত হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
এর প্রতিক্রিয়ায় ভেনেজুয়েলা সরকার একে ওয়াশিংটনের ‘চরম গুরুতর সামরিক আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়ে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে। একই সঙ্গে কারাকাসের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্র ও আঞ্চলিক নেতারা মার্কিন পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।
আন্তর্জাতিক ডেস্ক,শনিবার ০৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















