থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’বলে ওসিকে হুমকি দেওয়া জুলাইযোদ্ধা মাহদী গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে জুলাই আন্দোলনকারী মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’ এমন বক্তব্য দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন জানান, সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টার দিকে এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ আটক করলে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মাহদীর নেতৃত্বে থানার সামনে আন্দোলন হয়।

এনামুল হাসান নয়ন শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের আনোয়ার আলীর ছেলে। স্থানীয় ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত সংগঠন) কমিটিতে সহসভাপতি হিসেবে তার নাম রয়েছে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম নয়নকে আটক করে থানায় নিয়ে যান।আন্দোলন চলাকালে ওসির কক্ষে ঢুকে তার সামনে বসে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আপনি আমাদের প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেপ্তার করেছেন। হবিগঞ্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে ১০ জন নিহত হয়েছেন। বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। আমাদের এতগুলো ছেলে কী এমনি এমনি ভেসে এসেছে?’

শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় নয়নকে আটক করা হয়েছিল।
ঢাকা,শনিবার ০৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’বলে ওসিকে হুমকি দেওয়া জুলাইযোদ্ধা মাহদী গ্রেপ্তার

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে জুলাই আন্দোলনকারী মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম’ এমন বক্তব্য দিয়ে হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে মাহদী হাসানকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুন জানান, সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টার দিকে এনামুল হাসান নয়ন নামে এক তরুণকে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ আটক করলে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মাহদীর নেতৃত্বে থানার সামনে আন্দোলন হয়।

এনামুল হাসান নয়ন শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের আনোয়ার আলীর ছেলে। স্থানীয় ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত সংগঠন) কমিটিতে সহসভাপতি হিসেবে তার নাম রয়েছে।

পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম নয়নকে আটক করে থানায় নিয়ে যান।আন্দোলন চলাকালে ওসির কক্ষে ঢুকে তার সামনে বসে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আপনি আমাদের প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেপ্তার করেছেন। হবিগঞ্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে ১০ জন নিহত হয়েছেন। বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। আমাদের এতগুলো ছেলে কী এমনি এমনি ভেসে এসেছে?’

শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় নয়নকে আটক করা হয়েছিল।
ঢাকা,শনিবার ০৩ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock