রাজধানীর পল্লবী এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ তিনজন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানার এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) ও গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় কতিপয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পল্লবী থানার লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়।

পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে গ্রেপ্তাররা মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এদিকে, একই অভিযানে তাদের সঙ্গে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম আরও জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা বিভিন্ন থানায় রয়েছে।
ঢাকা,শুক্রবার ০২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর পল্লবী এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ তিনজন শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানার এলাকা থেকে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলিসহ তিনজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-ফাইজুর রহমান মুক্তি ওরফে ডন মুক্তি (৫৫), শাকির আহম্মেদ সুমন ওরফে হকি সুমন (৪৫) ও গোলাম মোস্তাফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি (৪৫)।শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-১ এর পাইকপাড়ায় র‌্যাব-৪ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, শাহ আলী থানাধীন গোড়ার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় কতিপয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পল্লবী থানার লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধ অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়।

পরে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, একটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে গ্রেপ্তাররা মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী থানাসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এদিকে, একই অভিযানে তাদের সঙ্গে কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার নাজমুল ইসলাম আরও জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা বিভিন্ন থানায় রয়েছে।
ঢাকা,শুক্রবার ০২ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock