তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনের আগে গার্ড অব অনার প্রদান করেছে সশস্ত্র বাহিনী।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটায় রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর তার স্বামী সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।
এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো লাখো মানুষ অংশ নেন।সেখানে তারেক রহমান তার মা খালেদা জিয়ার জন্য দোয়া চান।
জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, খালেদা জিয়ার পুত্র, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধি, বিদেশি অতিথি, বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লাখো লাখো মানুষ অংশ নেন।
ঢাকা,বুধবার ৩১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















