বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন জয়শঙ্কর।
ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা জানান, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী ফ্লাইট দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ঢাকা,বুধবার ৩১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















