চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
এর আগে লন্ডন থেকে দেশে ফেরার পর গত বৃহস্পতিবার প্রথমবারের মতো অসুস্থ মাকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান। পরদিন শনিবারও (২৭ ডিসেম্বর) তিনি এভারকেয়ার হাসপাতালে উপস্থিত হয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন।
ঢাকা,সোমবার ২৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















