গুলশান থানার নিয়মিত তল্লাশির সময় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

গুলশান থানার নিয়মিত তল্লাশির সময় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পালিয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ। তিনি বলেন, আটক দুই আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন এবং পলাতক আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।তিনি জানান, রোববার বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গুলশান থানাধীন শাহজাদপুর বেলমন্ড গলির গুলশান আইডিয়াল স্কুলসংলগ্ন পাকা সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ দেহ তল্লাশির উদ্যোগ নেয়। তল্লাশির সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে। তবে আরও দুইজন একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

আটকের পর জিজ্ঞাসাবাদে মো. রাসেল সিকদার জানান, তার কাছে একটি বিদেশি পিস্তল রয়েছে। পরে তিনি নিজ হাতে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পাশের কোমর থেকে একটি ম্যাগাজিনে থাকা চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল বের করে দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, মহিউদ্দিনের বান্ধবী হাবিবা আক্তার শিমুকে এক ব্যক্তি বিরক্ত করছিলেন। এ বিষয় নিয়ে ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তারা অবৈধ অস্ত্র ও গুলিসহ ঘটনাস্থলে যান।এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা,সোমবার ২৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশান থানার নিয়মিত তল্লাশির সময় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

গুলশান থানার নিয়মিত তল্লাশির সময় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজন পালিয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে গুলশান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ। তিনি বলেন, আটক দুই আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি মোবাইল ফোন এবং পলাতক আসামিদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।তিনি জানান, রোববার বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে গুলশান থানাধীন শাহজাদপুর বেলমন্ড গলির গুলশান আইডিয়াল স্কুলসংলগ্ন পাকা সড়কে একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় কয়েকজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ দেহ তল্লাশির উদ্যোগ নেয়। তল্লাশির সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে। তবে আরও দুইজন একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

আটকের পর জিজ্ঞাসাবাদে মো. রাসেল সিকদার জানান, তার কাছে একটি বিদেশি পিস্তল রয়েছে। পরে তিনি নিজ হাতে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পাশের কোমর থেকে একটি ম্যাগাজিনে থাকা চার রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশি পিস্তল বের করে দেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, মহিউদ্দিনের বান্ধবী হাবিবা আক্তার শিমুকে এক ব্যক্তি বিরক্ত করছিলেন। এ বিষয় নিয়ে ওই ব্যক্তিকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে তারা অবৈধ অস্ত্র ও গুলিসহ ঘটনাস্থলে যান।এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মারুফ আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা,সোমবার ২৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO