নির্বাচন সুষ্ঠু করতে ও বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধান্ত: নাহিদ

নির্বাচন সুষ্ঠু করতে ও বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়াক নাহিদ ইসলাম। এছাড়াও আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমরা প্রথম থেকে বলে এসেছি যে, আমরা আসন্ন এই নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই। আমরা ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল।আমরা সারা দেশ থেকে যারা প্রার্থী হতে চায় তাদের মনোনয়ন আহ্বান করেছিলাম।
‘পরবর্তীতে আরও দুইটি দলের সঙ্গে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে। তখন আমরা বলেছিলাম যে, আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশ নেব। কিন্তু এরপরেই ‍জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর যেই শাহাদাতবরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে।

এই হত্যাকাণ্ড, এই শাহাদাতবরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে, বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনবাদী শক্তি, তারা এখনো কার্যকর রয়েছে।’
নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের আমরা পরাজিত করেছিলাম, তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বানচাল করার জন্য। তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য। এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য।সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে লাগবে, পরশুদিন আমার গায়ে লাগবে। কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারাদেশের তরুণরা, নাগরিকরা, শহীদ পরিবার, আহতযোদ্ধা, তাদের।
এনসিপির আহ্বায়ক বলেন, এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে, আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামায়াতে ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এই সমমনা আট দলের সঙ্গে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এই নির্বাচনী সমঝোতা একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকেই সংস্কার, বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার, বিচার এবং আধিপত্যবাদবিরোধী, দুর্নীতিবিরোধী—এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি, এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে, যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণঅভ্যুত্থান পরবর্তী যেই আমাদের আকাঙ্ক্ষা সেটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এজন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি।

নাহিদ ইসলাম জানান, আগামীকাল জোটের প্রার্থীর বিষয়টা চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হবে এবং সমঝোতায় আমাদের যেই প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দেবেন। সারা বাংলাদেশে আমরা একত্রে নির্বাচনে অংশ নেব এবং জাতীয় নাগরিক পার্টি ও তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে নাকি সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতার, তাদের সহায়তা করবেন, তাদের পক্ষে ক্যাম্পেইন করবেন।
ঢাকা,রোববার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন সুষ্ঠু করতে ও বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধান্ত: নাহিদ

নির্বাচন সুষ্ঠু করতে ও বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জোটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়াক নাহিদ ইসলাম। এছাড়াও আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি।রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আমরা প্রথম থেকে বলে এসেছি যে, আমরা আসন্ন এই নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে চাই। আমরা ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল।আমরা সারা দেশ থেকে যারা প্রার্থী হতে চায় তাদের মনোনয়ন আহ্বান করেছিলাম।
‘পরবর্তীতে আরও দুইটি দলের সঙ্গে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে। তখন আমরা বলেছিলাম যে, আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশ নেব। কিন্তু এরপরেই ‍জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর যেই শাহাদাতবরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে।

এই হত্যাকাণ্ড, এই শাহাদাতবরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে, বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনবাদী শক্তি, তারা এখনো কার্যকর রয়েছে।’
নাহিদ বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের আমরা পরাজিত করেছিলাম, তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বানচাল করার জন্য। তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য। এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য।সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে লাগবে, পরশুদিন আমার গায়ে লাগবে। কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারাদেশের তরুণরা, নাগরিকরা, শহীদ পরিবার, আহতযোদ্ধা, তাদের।
এনসিপির আহ্বায়ক বলেন, এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে, আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামায়াতে ইসলামী এবং তাদের যে সমমনা আট দল রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং এই সমমনা আট দলের সঙ্গে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এই নির্বাচনী সমঝোতা একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকেই সংস্কার, বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার, বিচার এবং আধিপত্যবাদবিরোধী, দুর্নীতিবিরোধী—এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি, এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে, যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণঅভ্যুত্থান পরবর্তী যেই আমাদের আকাঙ্ক্ষা সেটা যেন কোনোভাবেই ব্যাহত না হয়, এজন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি।

নাহিদ ইসলাম জানান, আগামীকাল জোটের প্রার্থীর বিষয়টা চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হবে এবং সমঝোতায় আমাদের যেই প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দেবেন। সারা বাংলাদেশে আমরা একত্রে নির্বাচনে অংশ নেব এবং জাতীয় নাগরিক পার্টি ও তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে নাকি সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতার, তাদের সহায়তা করবেন, তাদের পক্ষে ক্যাম্পেইন করবেন।
ঢাকা,রোববার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock