ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়লো। নতুন তারিখ অনুযায়ী ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে।
রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ আদেশ জারি করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়, স্বাভাবিক ব্যক্তি (Individual Taxpayer) ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতাদের ২০২৫-২৬ করবর্ষের জন্য আয়কর রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর থেকে এক মাস বাড়িয়ে ২০২৬ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করা হলো।পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের তারিখ ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংখ্যক আয়কর রিটার্ন জমা না হওয়ার কারণে এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। আয়কর রিটার্ন প্রচলিত রীতি থেকে অনলাইনে বাধ্যবাধকতাসহ নানা কারণে প্রয়োজনীয় সংখ্যক আয়কর রিটার্ন দাখিল হয়নি। এর পরিপ্রেক্ষিতে ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন আরও এক মাস বাড়িয়ে ২০২৬ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করলো।
ঢাকা,রোববার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















