ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালিয়ে যেতে সহায়তাকারী দুই ব্যক্তিকে শনাক্ত করেছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. নজরুল ইসলাম।
রোববার (২৮ ডিসেম্বর) মেঘালয় পুলিশের পক্ষ থেকে জানা যায়, গত ২৬ ডিসেম্বর সামি ও পুত্তি নামে দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুই ভারতীয় হত্যাকারী ফয়সালকে সীমান্ত পার করতে সহযোগিতা করেছিল।
পুলিশের প্রাথমিক অনুমান, ফয়সাল মেঘালয় বা আসামের মধ্যে গা ঢাকা দিয়েছে।
মো. নজরুল ইসলাম নজরুল বলেন, ‘মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি, আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা চার্জশিট দিতে সক্ষম হব।’
যদিও হত্যার মূল কারণ ও পরিকল্পনাকারীদের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি তিনি। পুলিশের এ কর্মকর্তা বলেন, যেহেতু মূল সন্দেহভাজনকে এখনো গ্রেফতার করা যায়নি, তাই মোটিভও এখনো জানা যায়নি।
ঢাকা,রোববার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















