আজ দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি চলবে। ঢাকাসহ দেশের আট বিভাগে একযোগে এই অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামীকাল ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ ৮ বিভাগে অবরোধ কর্মসূচি চলবে।
শনিবার রাতে শাহবাগে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে যান ডিএমপি কমিশনার এস এম সাজ্জাত আলী এবং তথ্য ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে ডিএমপি কমিশনার জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যাকাণ্ডের চার্জশিট দাখিল করা হবে। এ ছাড়া আসামি ভারতে পালিয়ে গেলে তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারত সরকার সহযোগিতা করবে বলে জানান তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তারা আরও জানান, রোববার (২৮ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় ডিএমপির সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
ঢাকা,রোববার ২৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















