মা খালেদা জিয়া’র শারিরীক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টিএ ৪০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
এর আগে, বিকেলে তারেক রহমানের শ্বশুর বাড়িতে যান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে গুলশানের বাড়িতে ফেরেন। তারও আগে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। সেখান থেকে আগারগাও নির্বাচন অফিসে যান বিএনপির এই নেতা। সেখানে নিজের এনআইডির জন্য ছবি তোলাসহ যাবতীয় কাজ সম্পন্ন করেন।সেখান থেকে বনানী কবরস্থানে এসে নিজের ছোটভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী এবং ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন তিনি।
ঢাকা,শনিবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















