বিপিএলে অনুশীলনের সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। শনিবার (২৭ ডিসেম্বর) মাঠে লুটিয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে দ্রুত সিপিআর (প্রাথমিক জরুরি চিকিৎসা) দিয়ে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এদিকে, তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।ঢাকা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, মাহবুব আলী জাকিকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতেও রাখা হয়েছিল। যদিও বাঁচানো যায়নি দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এই কোচকে।
শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করলেন তিনি।
ক্রীড়া ডেস্ক,শনিবার ২৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















