সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার পর প্রবেশ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর আগে বিকেলে নির্ধারিত নিয়ম অনুসারে বিএনপির পক্ষ থেকে দলের সিনিয়র নেতারা স্মৃতিসৌধের বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সবার উদ্দেশে তারেক রহমান বলেন, ‘রাস্তায় জনস্রোতের কারণে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।তারেক রহমানের আগমন ঘিরে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। ব্যানার ও ফেস্টুন হাতে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ছিল ব্যাপক জনসমাগম।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির অন্যান্য সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।
ঢাকা,শুক্রবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।
বিস্তারিত কমেন্টে..
ঢাকা,শুক্রবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















