শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেড় যুগ পর তিনি বাবার কবর জিয়ারত করলেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে চারটার পর রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের কবর প্রাঙ্গণে তিনি শ্রদ্ধা নিবেদন করতে আসেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা এবং দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।প্রথমে সমাধিতে ফুল দিয়ে তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে জুমার নামাজ শেষে বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসা থেকে জিয়ার সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান।
ঢাকা,শুক্রবার ২৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















