রাজধানীর মগবাজারে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে ২১ বছরের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানাধীন নিউ ইস্কাটন এজি চার্চ গির্জা সংলগ্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গেটের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুর্তজা জানান, নিহত তরুণের নাম সিয়াম মজুমদার (২১), তিনি একটি কার ডেকোরেশনের কর্মচারী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার মাথায় আঘাত আছে।
ঢাকা,বুধবার ২৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















