রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদোয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
বুধবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৬টি অভিযোগের প্রেক্ষিতে এ আদেশ দেন। এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি।এদিন গ্রেফতার দুই আসামি রেদোয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম নিজেদের নির্দোষ দাবি করে ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ বলেন, জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজিবি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন কর্নেল রেদোয়ানুল ইসলাম, মারণাস্ত্র ব্যবহার করে তিনি নির্বিচারে গুলি করেন।
ঢাকা,বুধবার ২৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















