গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা এলাকায় জাসাস এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা এলাকায় ফরিদ সরকার (৪১) নামে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে গোসিংগার এলাকায় এবিএম ব্রিকস থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদ সরকার শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।ফরিদের পরিবার ও এলাকাবাসী জানায়, গত রাতে খাবার খেয়ে ফরিদ সরকার এবিএম ব্রিকসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তিনি এবিএম ব্রিকসে মাটি সরবরাহ করতেন। গোসিংগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য সবুজ মেম্বারের মাধ্যমে তার পরিবার জানতে পারে, ফরিদ সরকার আহত হয়েছেন। এ খবর পেয়ে ফরিদ সরকারের বাবা জামাল উদ্দিন ওই ইটভাটায় যান।

সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান জামাল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফরিদ সরকারকে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার কিছু আলামত পেয়েছি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর,বুধবার ২৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা এলাকায় জাসাস এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা এলাকায় ফরিদ সরকার (৪১) নামে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) এক নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে গোসিংগার এলাকায় এবিএম ব্রিকস থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদ সরকার শ্রীপুর উপজেলার নারায়ণপুর এলাকার জামাল উদ্দিন সরকারের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।ফরিদের পরিবার ও এলাকাবাসী জানায়, গত রাতে খাবার খেয়ে ফরিদ সরকার এবিএম ব্রিকসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। তিনি এবিএম ব্রিকসে মাটি সরবরাহ করতেন। গোসিংগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য সবুজ মেম্বারের মাধ্যমে তার পরিবার জানতে পারে, ফরিদ সরকার আহত হয়েছেন। এ খবর পেয়ে ফরিদ সরকারের বাবা জামাল উদ্দিন ওই ইটভাটায় যান।

সেখান থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান জামাল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফরিদ সরকারকে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার কিছু আলামত পেয়েছি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুর,বুধবার ২৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock