ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনার তদন্ত চাইলো বাংলাদেশ

ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ ও ভিসা সেন্টারে হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই নিন্দা জানানো হয়।

তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও বাসভবনের বাইরে সংঘটিত দুঃখজনক ঘটনা এবং ২২ ডিসেম্বর বিভিন্ন উগ্রপন্থী ব্যক্তিদের দ্বারা শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনায়ও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত সহিংসতা বা ভয় দেখানোর এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানায়, যা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই বিপন্ন করে না, বরং পারস্পরিক শ্রদ্ধার নীতি এবং শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে। বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা যেন এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে।

বাংলাদেশ সরকার আশা করে, ভারত সরকার কূটনৈতিক কর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা এবং নিরাপত্তা রক্ষার জন্য তার আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুসারে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে।
ঢাকা,মঙ্গলবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনার তদন্ত চাইলো বাংলাদেশ

ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভ ও ভিসা সেন্টারে হামলার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এই নিন্দা জানানো হয়।

তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও বাসভবনের বাইরে সংঘটিত দুঃখজনক ঘটনা এবং ২২ ডিসেম্বর বিভিন্ন উগ্রপন্থী ব্যক্তিদের দ্বারা শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে গভীর উদ্বেগ জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে।ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের বাইরে সহিংস বিক্ষোভের ঘটনায়ও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ কূটনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত সহিংসতা বা ভয় দেখানোর এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানায়, যা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকেই বিপন্ন করে না, বরং পারস্পরিক শ্রদ্ধার নীতি এবং শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ন করে। বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে, তারা যেন এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করে এবং ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে।

বাংলাদেশ সরকার আশা করে, ভারত সরকার কূটনৈতিক কর্মী ও প্রতিষ্ঠানের মর্যাদা এবং নিরাপত্তা রক্ষার জন্য তার আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুসারে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে।
ঢাকা,মঙ্গলবার ২৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock