ইনকিলাব মঞ্চের বিক্ষোভ বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে

ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে অবস্থান নেবে না কি সরকার পতনের আন্দোলনের ডাক দেবে—সে সিদ্ধান্ত আজ বিকেলের একটি বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা করা হবে। বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে প্ল্যাটফর্মটি।

সোমবার (২২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ কথা জানান। এ সময় মঞ্চের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।জাবের বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিকেল ৩টায় একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচি থেকেই আমরা পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করব—এই সরকারের সঙ্গে আমরা থাকব, নাকি সরকার পতনের আন্দোলন ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব।

তিনি বলেন, ওসমান হাদির বিচার হবে না, অথচ সরকারের স্থিতিশীলতা রক্ষার নামে আমাদের সরকারের সঙ্গে লিয়াজোঁ করতে হবে—এই টিম ওসমান হাদী তৈরি করে যাননি।

পূর্বে ঘোষিত দুই দফা দাবির পাশাপাশি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান জাবের।
তিনি বলেন, অতিদ্রুত একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের এতে যুক্ত করুন। যদি তা সম্ভব না হয়, তাহলে এফবিআই কিংবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার গোয়েন্দা সংস্থার সহায়তা নিন। ওসমান হাদির হত্যাকারীদের জনসম্মুখে উপস্থাপন করে বিচারের মুখোমুখি করতে হবে।তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয়নি। এই সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে এই সরকারের থাকার কোনো প্রয়োজন নেই। গত ১৫ মাস ধরে জনগণ সরকারের বিভিন্ন অন্যায় সহ্য করেছে শুধু জুলাইয়ের হত্যাকাণ্ডগুলোর বিচার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। আপনারা যদি এর কোনোটাই করতে না পারেন, তাহলে এখানে বসে থাকার অধিকার আপনাদের নেই।

হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার আহ্বানও জানান জাবের।
ঢাকা,সোমবার ২২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের বিক্ষোভ বিকেলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে

ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে অবস্থান নেবে না কি সরকার পতনের আন্দোলনের ডাক দেবে—সে সিদ্ধান্ত আজ বিকেলের একটি বিক্ষোভ কর্মসূচি থেকে ঘোষণা করা হবে। বিকেল ৩টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে প্ল্যাটফর্মটি।

সোমবার (২২ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ কথা জানান। এ সময় মঞ্চের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।জাবের বলেন, ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিকেল ৩টায় একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচি থেকেই আমরা পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করব—এই সরকারের সঙ্গে আমরা থাকব, নাকি সরকার পতনের আন্দোলন ইনকিলাব মঞ্চের মাধ্যমে শুরু করব।

তিনি বলেন, ওসমান হাদির বিচার হবে না, অথচ সরকারের স্থিতিশীলতা রক্ষার নামে আমাদের সরকারের সঙ্গে লিয়াজোঁ করতে হবে—এই টিম ওসমান হাদী তৈরি করে যাননি।

পূর্বে ঘোষিত দুই দফা দাবির পাশাপাশি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান জাবের।
তিনি বলেন, অতিদ্রুত একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। প্রয়োজনে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের এতে যুক্ত করুন। যদি তা সম্ভব না হয়, তাহলে এফবিআই কিংবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার গোয়েন্দা সংস্থার সহায়তা নিন। ওসমান হাদির হত্যাকারীদের জনসম্মুখে উপস্থাপন করে বিচারের মুখোমুখি করতে হবে।তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ এই সরকারকে টিকিয়ে রাখার দায়িত্ব নেয়নি। এই সরকার যদি বিচার নিশ্চিত করতে না পারে, তাহলে এই সরকারের থাকার কোনো প্রয়োজন নেই। গত ১৫ মাস ধরে জনগণ সরকারের বিভিন্ন অন্যায় সহ্য করেছে শুধু জুলাইয়ের হত্যাকাণ্ডগুলোর বিচার, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য। আপনারা যদি এর কোনোটাই করতে না পারেন, তাহলে এখানে বসে থাকার অধিকার আপনাদের নেই।

হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার আহ্বানও জানান জাবের।
ঢাকা,সোমবার ২২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO