হাদি ইস্যু’ ঘিরে জনমনে কিছুটা উদ্বেগ তৈরি হলেও ভোটের দিন যত ঘনিয়ে আসবে, মানুষের ভয় তত কমবে আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে বলে মনে করছে কমিশন।ভোটের পরিবেশ নিয়ে নির্বাচন কমিশন শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং এবারের নির্বাচনের মাধ্যমে কমিশনের ওপর জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ডাক বিভাগের মেইল সেন্টার পরিদর্শনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তিনি জানান, দেশে প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট ব্যবস্থা আগামীতে বিশ্বজুড়ে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পাবে। এই হাইব্রিড নির্বাচন ব্যবস্থা নিয়ে কমিশন ব্যক্তিগতভাবে সন্তুষ্ট এবং আগামী তিন দিনের মধ্যে নিবন্ধনের হার আরও বাড়বে বলে প্রত্যাশা করেন নাসির উদ্দিন।
সিইসি আরও বলেন, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের আর মাত্র তিন দিন বাকি রয়েছে। দেশের ভেতরে যারা এই ব্যবস্থায় ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
সময়ের সঙ্গে সঙ্গে এই প্রযুক্তিগত ব্যবস্থা আরও উন্নত হবে বলে কমিশন আশা করছে। এছাড়া সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।
ঢাকা,সোমবার ২২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















