বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী সোমবার (২২ ডিসেম্বর) থেকে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিনগত রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ পালিত হবে।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তিনি জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয় এবং জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরির রজব মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে। এজন্য সোমবার থেকে রজব মাস গণনা শুরু হবে এবং আগামী ১৬ জানুয়ারি পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে।
ঢাকা,রোববার ২১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















