ভূমি বিরোধ হ্রাসে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ তাৎপর্যপূর্ণ – সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, বাংলাদেশে ভূমি বিরোধ একটি দীর্ঘদিনের ও জটিল সামাজিক সমস্যা। কৃষিভিত্তিক অর্থনীতি, উচ্চ জনসংখ্যার চাপ এবং সীমিত ভূমিসম্পদের বাস্তবতায় ভূমি শুধু সম্পদ নয় এটি জীবিকা, মর্যাদা ও ক্ষমতার প্রতীক। ফলে ভূমিকে কেন্দ্র করে বিরোধ, মামলা ও সহিংসতা আজ নীরব সংকটে পরিণত হয়েছে, যা সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নকে ব্যাহত করছে। এ থেকে পরিত্রাণের জন্য এবং ভূমি বিরোধ হ্রাসে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ তাৎপর্যপূর্ণ। সঠিক জরিপ ও নির্ভুল রেকর্ড থাকলে জমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা কমে আসে। এতে একদিকে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পায়, অন্যদিকে রাষ্ট্রের বিচারব্যবস্থার ওপর চাপও হ্রাস পায়।

আজ রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সিমেনার হলে ১৪১তম ‘সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সে’র সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৫২ দিন ব্যাপি প্রশিক্ষণে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন,পুলিশ,বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
প্রশিক্ষণের আয়োজন করে।

সিনিয়র সচিব বলেন, ডিজিটাল ভূমিসেবা নিশ্চিতে সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জিআইএস, জিপিএস, ড্রোন সার্ভে ও ডিজিটাল ম্যাপিংয়ের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ করে তোলে। এর ফলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি বৃদ্ধি পায়। সার্ভে ও সেটেলমেন্টের কাজ গুলো যথাযথভাবে সম্পাদনের জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা থাকা অপরিহার্য। ভূমি প্রশাসন ব্যবস্থায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এছাড়া সকল ক্ষেত্রে দেশ প্রেম ও পেশাদারিত্ব বাড়াতে হবে।

তিনি আরো বলেন, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, ন্যায্য বণ্টন ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমের ভূমিকা অপরিসীম। বিশেষত বাংলাদেশে ভূমি-সংক্রান্ত বিরোধ, অনিয়ম ও জটিলতার সমস্যা সমাধানে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো: সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান(সিনিয়র সচিব)
মোহাম্মদ ইউসুফ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম.সালাহউদ্দীন নাগরী ও ভূমি মন্ত্রণালয়ের ড.মো: মাহমুদ হাসান (গ্রেড-১)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক(যুগ্মসচিব) ও কোর্স পরিচালক মো: মমিনুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষভাগে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
ঢাকা,রোববার ২১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমি বিরোধ হ্রাসে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ তাৎপর্যপূর্ণ – সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, বাংলাদেশে ভূমি বিরোধ একটি দীর্ঘদিনের ও জটিল সামাজিক সমস্যা। কৃষিভিত্তিক অর্থনীতি, উচ্চ জনসংখ্যার চাপ এবং সীমিত ভূমিসম্পদের বাস্তবতায় ভূমি শুধু সম্পদ নয় এটি জীবিকা, মর্যাদা ও ক্ষমতার প্রতীক। ফলে ভূমিকে কেন্দ্র করে বিরোধ, মামলা ও সহিংসতা আজ নীরব সংকটে পরিণত হয়েছে, যা সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নকে ব্যাহত করছে। এ থেকে পরিত্রাণের জন্য এবং ভূমি বিরোধ হ্রাসে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ তাৎপর্যপূর্ণ। সঠিক জরিপ ও নির্ভুল রেকর্ড থাকলে জমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা কমে আসে। এতে একদিকে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পায়, অন্যদিকে রাষ্ট্রের বিচারব্যবস্থার ওপর চাপও হ্রাস পায়।

আজ রাজধানীর ভূমি ভবনের কেন্দ্রীয় সিমেনার হলে ১৪১তম ‘সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সে’র সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ৫২ দিন ব্যাপি প্রশিক্ষণে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন,পুলিশ,বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এর ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
প্রশিক্ষণের আয়োজন করে।

সিনিয়র সচিব বলেন, ডিজিটাল ভূমিসেবা নিশ্চিতে সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। জিআইএস, জিপিএস, ড্রোন সার্ভে ও ডিজিটাল ম্যাপিংয়ের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষ করে তোলে। এর ফলে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি বৃদ্ধি পায়। সার্ভে ও সেটেলমেন্টের কাজ গুলো যথাযথভাবে সম্পাদনের জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা থাকা অপরিহার্য। ভূমি প্রশাসন ব্যবস্থায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এছাড়া সকল ক্ষেত্রে দেশ প্রেম ও পেশাদারিত্ব বাড়াতে হবে।

তিনি আরো বলেন, সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, ন্যায্য বণ্টন ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে সার্ভে ও সেটেলমেন্ট কার্যক্রমের ভূমিকা অপরিসীম। বিশেষত বাংলাদেশে ভূমি-সংক্রান্ত বিরোধ, অনিয়ম ও জটিলতার সমস্যা সমাধানে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সার্ভে এন্ড সেটেলমেন্ট ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো: সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান(সিনিয়র সচিব)
মোহাম্মদ ইউসুফ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ.জে.এম.সালাহউদ্দীন নাগরী ও ভূমি মন্ত্রণালয়ের ড.মো: মাহমুদ হাসান (গ্রেড-১)। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক(যুগ্মসচিব) ও কোর্স পরিচালক মো: মমিনুর রশীদ। এছাড়াও অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষভাগে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
ঢাকা,রোববার ২১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO