গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটির বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচ থেকে একদিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার (স্থানীয় সময়) সারা দিন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এসব দেহাবশেষ উদ্ধার করেন।
উদ্ধার করা দেহাবশেষগুলো পরে গাজার প্রধান চিকিৎসাকেন্দ্র আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে হস্তান্তর করা হয়। ফরেনসিক পরীক্ষার পর সেগুলো গাজা সিটির পার্শ্ববর্তী দেইর আল-বালাহ এলাকার শহীদ কবরস্থানে দাফন করা হয়েছে।গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ৯৪ জনই ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে নিহত হন। পুরো গাজা উপত্যকাজুড়ে পূর্ণমাত্রায় অনুসন্ধান চালানো হলে এ ধরনের আরও বহু মরদেহ ও দেহাবশেষ পাওয়ার আশঙ্কা রয়েছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন তারা।
আন্তর্জাতিক ডেস্ক,রোববার ২১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















