ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস (২৭) নামের এক যুবক পিটিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজনভাবে সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন, লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সন্দেহভাজনদের গ্রেপ্তার করে।
শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু ধর্মের ওই যুবককে পিটিয়ে হত্যা করেছে একদল ব্যক্তি।
পিটিয়ে হত্যার পর ওই যুবকের মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেয়ার ঘটনাও ঘটে। নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়া থাকতেন।
পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) ১৫০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
ঢাকা,শনিবার ২০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















