শরিফ ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় আগতদের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার নগরবাসীকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির নির্ধারিত বিকল্প সড়কসমূহ:

১. মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটের দিকে চলাচল করবে।
২. ফার্মগেট থেকে ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–গণভবন ক্রসিং ব্যবহার করবে।

৩. ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেট–গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।

৪. আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ব্যবহার করবে।

৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–আসাদগেট হয়ে চলাচল করবে।

৬. মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭-গামী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে গন্তব্যে যাবে।

৭. জানাজা চলাকালে এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানায়, শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল যানবাহন চালককে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারী সবাইকে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
ঢাকা,শুক্রবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শরিফ ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় আগতদের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার নগরবাসীকে নির্ধারিত বিকল্প সড়ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপির নির্ধারিত বিকল্প সড়কসমূহ:

১. মিরপুর রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটের দিকে চলাচল করবে।
২. ফার্মগেট থেকে ইন্দিরা রোড হয়ে মানিক মিয়া অ্যাভিনিউগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–গণভবন ক্রসিং ব্যবহার করবে।

৩. ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন আসাদগেট–গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ফার্মগেটের দিকে যাবে।

৪. আসাদগেট থেকে ফার্মগেটগামী যানবাহন গণভবন ক্রসিং–লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ব্যবহার করবে।

৫. এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিং–উড়োজাহাজ ক্রসিং–লেক রোড–আসাদগেট হয়ে চলাচল করবে।

৬. মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭-গামী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন–আসাদগেট হয়ে গন্তব্যে যাবে।

৭. জানাজা চলাকালে এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহনকে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানায়, শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত সকল যানবাহন চালককে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে।

নিরাপত্তার স্বার্থে জানাজায় অংশগ্রহণকারী সবাইকে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।
ঢাকা,শুক্রবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock