ব্রাহ্মণবাড়িয়ায় সুটকেস থেকে হাত-পা ও মস্তকবিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নোয়াহাঁটি এলাকায় একটি সুটকেস থেকে হাত-পা ও মস্তকবিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি৷ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুকুর পাড়ে লাল রং এর একটি কাপড়ের স্যুটকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্যুটকেস খুলে দেখেন পলিথিনের ভেতরে মোড়ানো এক যুবতীর মাথা হাত ও পা বিহীন শরীরের অংশ। এসময় মাথা হাত ও পা ওই স্যুটকেসে ছিল না।স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত এক যুবক লাল স্যুটকেসটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এরপর কোনো এক সময় গ্রামীণ জনপথে নীরবতার সুযোগ বুঝে ওই যুবক স্যুটকেসটি ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ হাত-পা ও মস্তকবিহীন মরদেহটি উদ্ধার করেন। ওই নারীর বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে বলে ধারণা পুলিশের। তবে তার নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া,বুধবার ৩১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সুটকেস থেকে হাত-পা ও মস্তকবিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নোয়াহাঁটি এলাকায় একটি সুটকেস থেকে হাত-পা ও মস্তকবিহীন অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দা গ্রামের একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি৷ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুকুর পাড়ে লাল রং এর একটি কাপড়ের স্যুটকেস পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্যুটকেস খুলে দেখেন পলিথিনের ভেতরে মোড়ানো এক যুবতীর মাথা হাত ও পা বিহীন শরীরের অংশ। এসময় মাথা হাত ও পা ওই স্যুটকেসে ছিল না।স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানান, বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাত এক যুবক লাল স্যুটকেসটি নিয়ে গ্রামের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এরপর কোনো এক সময় গ্রামীণ জনপথে নীরবতার সুযোগ বুঝে ওই যুবক স্যুটকেসটি ফেলে রেখে চলে যায়। পরে পুলিশ হাত-পা ও মস্তকবিহীন মরদেহটি উদ্ধার করেন। ওই নারীর বয়স আনুমানিক ২৫ বা ২৬ বছর হবে বলে ধারণা পুলিশের। তবে তার নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোসহ ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।
ব্রাহ্মণবাড়িয়া,বুধবার ৩১ জানুয়ারি এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock