দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বঘোষিত দুটি দলীয় কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি এবং বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।এদিকে একই দিন রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা,শুক্রবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















