ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা।
সরেজমিনে দেখা গেছে, শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র-জনতা। গত রাতের তুলনায় ভোরে লোক সংখ্যা কম থাকলেও দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে লোক সমাগম বাড়তে শুরু করেছে। এছাড়াও ভোরে শাহবাগ মোড়ে মাইকে আজান দিয়ে ফজরের নামাজ আদায় করতেও দেখা গেছে তাদের। সকাল ৮টার দিকে শাহবাগ মোড়ে গিয়ে একই চিত্র লক্ষ্য করা যায়।বিক্ষোভ চলাকালে ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘লীগ ধর, জেলে ভর’ এমন নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
ঢাকা,শুক্রবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















