সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির লাশ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে আসবে। ঢাকায় তার জানাজার নামাজ হবে শনিবার (২০ ডিসেম্বর) সকালে মানিক মিয়া অ্যাভিনিউতে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যু হয়।
এ বিষয়ে ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, শহীদ শরিফ ওসমান হাদিকে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছে দেবে। ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।
ঢাকা,শুক্রবার ১৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















