রাজধানীর হাজারীবাগ থানাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জিগাতলার পুরান কাঁচা বাজারের পাশে অবস্থিত একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমির লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকে পাঠিয়েছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে।রুমী পারিবারিকভাবে মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
ঢাকা,বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















