ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। দুপুর সোয়া ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়ার উদ্দেশে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। এরইমধ্যে অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে পৌঁছে গেছে।
এর আগে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২০ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুরেই গুলিবিদ্ধ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
ঢাকা,সোমবার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















