ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে একটি সংগঠন।
সোমবার (১৫ ডিসেম্বর) এ দাবিতে দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে তারা।অবরোধের ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।
অবরোধের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জাতীয় ছাত্রশক্তি শাহবাগে রাস্তা অবরোধ করেছে। তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আসামি গ্রেপ্তার না হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি।
ঢাকা,সোমবার ১৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















