রাজধানী উত্তর বাড্ডায় অছিম বাসে আগুন
রাজধানী উত্তর বাড্ডায় এ এম জেড হাসপাতালের অপজিট পাশে অছিম বাসে আগুন এর ঘটনা ঘটেছে। আজ রোববার ১৪ ডিসেম্বর রাত আটটা চল্লিশ মিনিটের দিকে চলন্ত বাসে আগুনের আগুন দেওয়ার ঘটনা ঘটে। অছিম পরিবহন ঢাকা মেট্রো ব-১১-৮৯৮১ চলন্ত বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুনে বাসের সাইড গ্লাস এবং সবগুলো সিট পুড়ে যায়। স্থানীয় লোকজন ফায়ার টিংগুইশার দিয়ে আগুন নিভাতে সক্ষম হয়। অতঃপর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ৮:৫০ মিনিটে এসে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রোববার ১৪ ডিসেম্বর এইচবি নিউজ টুয়েন্টিফোর ডটক
ম।




















