গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে-নাহিদ

গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নায়ক, নেতা ও অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাক্কালে পরিকল্পিতভাবে লেখক, শিল্পী, সাংবাদিকসহ স্বাধীনতাকামী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে। গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বারবার লড়াই ও আত্মত্যাগ করতে হয়েছে, যার সর্বশেষ উদাহরণ ২৪-এর গণঅভ্যুত্থান।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগ্রামে এক শ্রেণির বুদ্ধিজীবী জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, আবার অন্য এক শ্রেণি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের শাসনামলেও দলীয় মতাদর্শ সমর্থন করে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি হয়েছে। ৫ আগস্টের পরও বুদ্ধিজীবীর নাম ব্যবহার করে জুলাইয়ের বিপক্ষে ও গণহত্যার পক্ষে মত তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, চিন্তার স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বাধীনতার সংগ্রাম ছাড়া রাজনৈতিক স্বাধীনতা পূর্ণতা পায় না। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সেই সূর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪-এর ঐতিহাসিক লড়াইয়ের চেতনাকে এগিয়ে নিতে চাই।
গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করে হামলার প্রমাণ মিলছে, যার মধ্যে ওসমান হাদির ওপর হামলার ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। অথচ এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা যায়নি।তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান এবং বলেন, এই পরিকল্পনার সঙ্গে জড়িত প্রশাসন ও সরকারের ভেতর-বাইরের সব নীলনকশাকারীকে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
ঢাকা,রোববার ১৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে-নাহিদ

গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে গণঅভ্যুত্থানের নায়ক, নেতা ও অংশগ্রহণকারীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক প্রাক্কালে পরিকল্পিতভাবে লেখক, শিল্পী, সাংবাদিকসহ স্বাধীনতাকামী বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল, যাতে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে না পারে। গত ৫৪ বছরে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বারবার লড়াই ও আত্মত্যাগ করতে হয়েছে, যার সর্বশেষ উদাহরণ ২৪-এর গণঅভ্যুত্থান।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগ্রামে এক শ্রেণির বুদ্ধিজীবী জনগণের পক্ষে দাঁড়িয়েছেন, আবার অন্য এক শ্রেণি ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের শাসনামলেও দলীয় মতাদর্শ সমর্থন করে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি তৈরি হয়েছে। ৫ আগস্টের পরও বুদ্ধিজীবীর নাম ব্যবহার করে জুলাইয়ের বিপক্ষে ও গণহত্যার পক্ষে মত তৈরি করার চেষ্টা দেখা যাচ্ছে।

নাহিদ ইসলাম বলেন, চিন্তার স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বাধীনতার সংগ্রাম ছাড়া রাজনৈতিক স্বাধীনতা পূর্ণতা পায় না। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সেই সূর্য সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪-এর ঐতিহাসিক লড়াইয়ের চেতনাকে এগিয়ে নিতে চাই।
গণঅভ্যুত্থানের নেতাদের টার্গেট করে হামলার প্রমাণ মিলছে, যার মধ্যে ওসমান হাদির ওপর হামলার ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। অথচ এখনো হামলাকারীদের গ্রেপ্তার করা যায়নি।তিনি দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান এবং বলেন, এই পরিকল্পনার সঙ্গে জড়িত প্রশাসন ও সরকারের ভেতর-বাইরের সব নীলনকশাকারীকে চিহ্নিত করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
ঢাকা,রোববার ১৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO