নির্বাচনি সময়ে প্রপাগান্ডা, অপতথ্য গণমাধ্যমকে অবশ্যই সত্য ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করতে হবে-সৈয়দা রিজওয়ানা হাসান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনি সময়ে প্রপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে অবশ্যই সত্য ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করতে হবে। বিভ্রান্তিকর তথ্যের কারণে যেন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রত্যাশা করে। তথ্যপ্রবাহ হবে অবাধ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সঠিক তথ্যের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে সহায়ক ভূমিকা রাখাই সরকারের লক্ষ্য। তিনি আরো বলেন, গণমাধ্যম ইতোমধ্যেই গণতন্ত্র চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ভূমিকা আরো পেশাদার ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার সঠিক তথ্যের পক্ষে থাকবে এবং এ কাজে গণমাধ্যমকে প্রয়োজনীয় সহায়তা দেবে। স্বাধীনতা, জবাবদিহি ও ন্যায়বিচার—এ তিন ভিত্তির ওপর দাঁড়িয়েই একটি বিশ্বাসযোগ্য গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে উপদেষ্টা সমসাময়িক বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ঢাকা,রোববার ১৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনি সময়ে প্রপাগান্ডা, অপতথ্য গণমাধ্যমকে অবশ্যই সত্য ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করতে হবে-সৈয়দা রিজওয়ানা হাসান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনি সময়ে প্রপাগান্ডা, অপতথ্য ও ভুল তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে অবশ্যই সত্য ও যাচাইকৃত তথ্য উপস্থাপন করতে হবে। বিভ্রান্তিকর তথ্যের কারণে যেন নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

উপদেষ্টা আজ বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সরকার একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রত্যাশা করে। তথ্যপ্রবাহ হবে অবাধ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সঠিক তথ্যের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে সহায়ক ভূমিকা রাখাই সরকারের লক্ষ্য। তিনি আরো বলেন, গণমাধ্যম ইতোমধ্যেই গণতন্ত্র চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এ ভূমিকা আরো পেশাদার ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার সঠিক তথ্যের পক্ষে থাকবে এবং এ কাজে গণমাধ্যমকে প্রয়োজনীয় সহায়তা দেবে। স্বাধীনতা, জবাবদিহি ও ন্যায়বিচার—এ তিন ভিত্তির ওপর দাঁড়িয়েই একটি বিশ্বাসযোগ্য গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে হবে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ নব দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে উপদেষ্টা সমসাময়িক বিষয়ে গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ঢাকা,রোববার ১৪ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO