খুলনায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ একটি কারখানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন, দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল, কর্মচারী শহিদুল ও আকবর আলী।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরী জোড়াগেট এলাকার গণপূর্ত অফিসের ঠিক অপর পাশের একটি লেদ কারখানায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ কারখানার মালিকসহ ৩ জনকে আটক করে পুলিশ।অভিযানে কারখানা থেকে অস্ত্র তৈরির সাচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ ৩০/৩৫ টি অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা,শনিবার ১৩ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















