সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী,ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রওনা দিয়ে একটি অ্যাম্বুলেন্স রাত ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছে।শুক্রবার দুপুরে অস্ত্রধারীরা শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে। তাকে উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা,শুক্রবার ১২ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















