নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি

নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচনের তফসিল ঘোষণার যে ভাষণ আজকে জাতির উদ্দেশে, এটা আমাদের আশ্বস্ত করেছে। আজকে এই ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে— নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো এই নির্বাচন অনুষ্ঠিত করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার তা বাস্তবায়ন ও নিশ্চিত করতে চায়।মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, তাতে আমরা মোটামোটিভাবে সন্তুষ্ট। শব্দের একটি এদিক-সেদিক হতে পারে, সেটাকে আমি খুব বড় বিষয় হিসেবে দেখি না। মূল বিষয়টা হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখ যে ঘোষণা করা হয়েছে— একই সঙ্গে নির্বাচন ও গণভোট, সেটা আমি মনে করি যে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বড় ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা ও অনুষ্ঠান করা, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব।

তিনি বলেন, বিএনপির প্রত্যাশা নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবে এবং এখানে সকল রাজনৈতিক দল ও প্রার্থী সচেতনভাবে এই নির্বাচনটাকে একটা উৎসবমুখর নির্বাচনে পরিণত করবে।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা জানি, গত ১৫ বছর এ দেশে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আজকে আমাদের আবার একটা সুযোগ তৈরি হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আজকে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে সক্ষম হব।
ঢাকা,বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

» লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে

» লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা

» মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে-স্বরাষ্ট্রমন্ত্রী

» স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল

» জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে- প্রবাসীকল্যাণ মন্ত্রী

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : শনিবার, ২৭ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি

নির্বাচনের তফসিল ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচনের তফসিল ঘোষণার যে ভাষণ আজকে জাতির উদ্দেশে, এটা আমাদের আশ্বস্ত করেছে। আজকে এই ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে— নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলো এই নির্বাচন অনুষ্ঠিত করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার তা বাস্তবায়ন ও নিশ্চিত করতে চায়।মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের যে তফসিল ঘোষণা করা হয়েছে, তাতে আমরা মোটামোটিভাবে সন্তুষ্ট। শব্দের একটি এদিক-সেদিক হতে পারে, সেটাকে আমি খুব বড় বিষয় হিসেবে দেখি না। মূল বিষয়টা হচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখ যে ঘোষণা করা হয়েছে— একই সঙ্গে নির্বাচন ও গণভোট, সেটা আমি মনে করি যে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য বড় ঘটনা এবং এটাকে সুষ্ঠুভাবে পালন করা ও অনুষ্ঠান করা, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব।

তিনি বলেন, বিএনপির প্রত্যাশা নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করবে এবং এখানে সকল রাজনৈতিক দল ও প্রার্থী সচেতনভাবে এই নির্বাচনটাকে একটা উৎসবমুখর নির্বাচনে পরিণত করবে।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা জানি, গত ১৫ বছর এ দেশে নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আজকে আমাদের আবার একটা সুযোগ তৈরি হয়েছে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আজকে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট গঠন করতে সক্ষম হব।
ঢাকা,বৃহস্পতিবার ১১ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
100% Free SEO Tools - Tool Kits PRO