আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলামোটরের এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
দলটি থেকে ঢাকা-১১ আসনে প্রার্থী নাহিদ ইসলাম, ঢাকা-১৮ নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ তাসনিম জারা, রংপুর-৪ আখতার হোসেন, পঞ্চগড়-১-এ সার্জিস আলম, কুমিল্লা-৪ আসন থেকে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আব্দুল হান্নান মাসউদ, নরসিংদী-২ থেকে সারোয়ার তুষার, নির্বাচন করবেন।এনসিপির প্রার্থীদের গণভোটে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইনের আহ্বান জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যারা দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী—তারা যদি এনসিপির প্রার্থী হয়ে যান, তাদের প্রার্থীতা বাতিল করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি জামাতের বিদ্রোহী প্রার্থী, কিন্তু সংস্কারের পক্ষে, তাদের এনসিপির প্রার্থী করা হবে। দ্বিতীয় ধাপে তাদের তালিকা প্রকাশ করা হবে।
ঢাকা,বুধবার ১০ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















