শান্তিচুক্তির একমাসের মাথায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়েছে।এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এরইমধ্যে ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করা হয়েছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, বিনা কারণেই হামলার শিকার হোন তারা। এর আগেও বেশ কয়েকবার ঢাকা কলেজ হামলা করেছে বলে অভিযোগ তাদের।
পুলিশ বলছে, ঘটনা নিয়ন্ত্রণে আনতে তাদেরও ৭-৮ জন আহত হন। তবে সংঘর্ষের কারণ জানান যায়নি। এখনও থমথমে নিউমার্কেট, গ্রীনরোড এলাকা। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি আইডিয়ালের শিক্ষার্থীদের।
ঢাকা,মঙ্গলবার ০৯ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















