জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) মনোনয়ন ঘিরে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষে এতে দুই গ্রুপের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। এছাড়াও ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গাজীপুর ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের সমর্থকরা গণসংযোগ করতে রাখালিয়াচালা এলাকায় যায়। এ সময় বিএনপির নেতা ইশরাক সিদ্দিকীর লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পাশেই দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও স্থানীয়দের ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় দুই পক্ষের কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলের আগুন নেভায়। এছাড়াও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শামীম জানান, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গাজীপুর,রোববার ০৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















