পাবনার ঈশ্বরদীতে আট কুকুরছানা বস্তাবন্দি করে পানিতে ফেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে থাকা নিশি আক্তারকে (৩৮) জামিন দিয়েছেন আদালত।
রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা আমলি আদালত-২-এর ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম পাঁচ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জামিন আবেদন নামঞ্জুর করে দুই বছর বয়সী সন্তানসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতেই ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা করলে সেদিন রাতেই গ্রেপ্তার হন নিশি আক্তার।
পাবনা,রোববার ০৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















