রংপুরের তারাগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মণ (৮০) ও তার স্ত্রী সুবর্ণা রানীকে (৬৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামের বাড়িতে তারা এ হত্যাকাণ্ডের শিকার হন।বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র বর্ম্মণ স্থানীয় চাকলা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় পুলিশ তাদের গলাকাটা লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি ফারুখ আহাম্মেদ।
রংপুর,রোববার ০৭ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















