মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে-ডা. এ জেড এম জাহিদ হোসেন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রয়েছে। তবে মেডিকেল বোর্ড মনে করছে এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে বিদেশে নেয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছাতে প্রায় ১৭-১৮ ঘণ্টার সময় প্রয়োজন। তার জন্য যে ধরনের শারীরিক কন্ডিশন থাকা দরকার সেটি থাকলে তাকে বিদেশে নেওয়া হবে।

তিনি আরও বলেন, গতকাল কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে পারেনি। একই সঙ্গে ওই সময় মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার জার্নি করার মতো শারীরিক কন্ডিশনও ছিল না। এ কারণে উনার বিদেশ যাওয়ার বিষয়টি বিলম্ব হচ্ছে। ভবিষ্যতে উনার শারীরিক কন্ডিশনের ওপরে নির্ভর করবে কখন উনাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের এবং দেশের বাইরের যেসব চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন তারা তার শারীরিক কন্ডিশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি চিকিৎসকদের মতামতকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
ঢাকা,শনিবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

সর্বশেষ সংবাদ

» তরুণরাই আগামী দিনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্টকে আন্তর্জাতিক পর্যায়ে নতুন উচ্চতায় নিয়ে যাবে-ডাঃ জাহেদ উর রহমান

» কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা

» ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও ভূমিকম্প

» মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদে ধন্যবাদ

» রাজধানীর কাঁটাবনে আল বারাকা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

» গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী

» ডেঙ্গু প্রতিরোধে বনানীতে টাস্কফোর্সের অভিযান, লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা

» মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» মাদক ব্যবসায়ী ও সেবকদের সামাজিক ভাবে বয়কটের আহবান জানালেন এমপি আব্দুল মুনতাকিম

» ঢাকার ঐতিহাসিক হোসেনী দালান থেকে শিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করা হয়েছে

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

আজ : রবিবার, ২৮ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে-ডা. এ জেড এম জাহিদ হোসেন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তাকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুল্যান্স প্রস্তুত রয়েছে। তবে মেডিকেল বোর্ড মনে করছে এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে বিদেশে নেয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছাতে প্রায় ১৭-১৮ ঘণ্টার সময় প্রয়োজন। তার জন্য যে ধরনের শারীরিক কন্ডিশন থাকা দরকার সেটি থাকলে তাকে বিদেশে নেওয়া হবে।

তিনি আরও বলেন, গতকাল কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে পারেনি। একই সঙ্গে ওই সময় মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার জার্নি করার মতো শারীরিক কন্ডিশনও ছিল না। এ কারণে উনার বিদেশ যাওয়ার বিষয়টি বিলম্ব হচ্ছে। ভবিষ্যতে উনার শারীরিক কন্ডিশনের ওপরে নির্ভর করবে কখন উনাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের এবং দেশের বাইরের যেসব চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন তারা তার শারীরিক কন্ডিশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি চিকিৎসকদের মতামতকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
ঢাকা,শনিবার ০৬ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

(সম্পাদক)
কাজী আবু তাহের মোহাম্মদ নাছির
সহ সম্পাদক- কাজী আশিকুর রহমান আশিক

উপদেষ্টা-মো: মোরর্শেদুল ইসলাম (মুক্তি)
বার্তা সম্পাদক-খন্দকার সোহাগ হাছান
সহ বার্তা সম্পাদক-কামাল হোসেন খান
সহ বার্তা সম্পাদক-কাজী আতিকুর রহমান আতিক

প্রধান কার্যালয়: গ-১০৩/২ মধ্যবাড্ডা প্রগতি স্বরণী বাড্ডা ঢাকা-১২১২|

Phone: +8801714043198, Email: hbnews24@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © HBnews24.com

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock