রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দেশের মসজিদগুলোতে দলের পক্ষ থেকে এই দোয়ার আয়োজন করা হয়।একই সঙ্গে নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলের অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার রোগের সূচনা। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি।
তিনি আরও বলেন, আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে রোববার লন্ডনে নেওয়া হবে তাকে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি-না সেটা চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবেন।
ঢাকা,শুক্রবার ০৫ ডিসেম্বর এইচ বি নিউজ টোয়েন্টিফোর ডটকম।




















